মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ডায়াবেটিক সমিতির সেবা দিবস পালিত

  • আপলোড তারিখঃ ০৭-০৯-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় ডায়াবেটিক সমিতির সেবা দিবস পালিত
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহীমের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেবা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার সকাল আটটায় শহীদ হাসান চত্বরে বিনা মূল্যে রোগ নির্ণয়, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতি কার্যালয়ে চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মহ. শামসুজ্জোহার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় সমিতির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম সাহান, কোষাধ্যক্ষ অ্যাড. আকসিজুল ইসলাম রতন, অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, অ্যাড. রফিকুল ইসলাম ও ডা. মিজানুর রহমান বক্তব্য দেন। সার্বিক সহযোগিতায় ছিলেন জামান এসডিএফের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুস সালাম। এরপর জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহীমের আত্মার মাগফিরাত কামনায় বায়তুল আমান জামে মসজিদের ইমাম হাফেজ মো. আব্দুল মজিদ দোয়া পরিচালনা করেন। এ সময় ডায়াবেটিক সমিতির কর্মকর্তা-কর্মচারী ও ওষুধ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ডা. মোহাম্মদ ইব্রাহীম ১৯১০ সালে ভারতের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন এবং ১৯৮৯ সালের ৬ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় ইন্তেকাল করেন। তিনি ডায়াবেটিস রোগীদের চিকিৎসার জন্য বারডেম প্রতিষ্ঠা করেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান