মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে তাঁতী লীগের আহ্বায়ক কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ০৭-০৯-২০১৯ ইং
মেহেরপুরে তাঁতী লীগের আহ্বায়ক কমিটি গঠন
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ঝাউবাড়িয়া নওদাপাড়ায় তাঁতী লীগের আলোচনা সভা ও আহ্বায়ক কমিটি গঠন ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আমঝুপি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নওদাপাড়া বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মাহ্ফুজুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন। বিশেষ অতিথি ছিলেন জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতিন ও কুতুবপুর ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক আরিফুর রহমান। জেলা তাঁতী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক আসিফ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, জেলা তাঁতী লীগের সিনিয়র সহসভাপতি মাজেদুল ইসলাম টিটন, শ্রম ও কল্যাণবিষয়ক সম্পাদক শেখ রাজিব, সদস্য হ্যাপি, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রক্তিমসহ তাঁতী লীগের নেতা-কর্মীরা। অনুষ্ঠান শেষে নওদাপাড়ার ওয়ার্ড তাঁতী লীগের নেতা রবিউল ইসলামকে আহ্বায়ক এবং শাহাবুদ্দিন, লতিফ, লাল বাহাদুর, জামাত আলী, আলমগীর ও লিজনকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান