‘বিশ্বভরা প্রাণ’ চুয়াডাঙ্গা কমিটির পরিচিতি সভা
- আপলোড তারিখঃ
০৭-০৯-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বাংলাদেশ-ভারত মৈত্রী সংগঠন ‘বিশ্বভরা প্রাণ’ চুয়াডাঙ্গা জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা চেম্বার ভবনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বিশ্বভরা প্রাণ চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি দ্রোহের কবি অমিতাভ মীরের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার বিশিষ্ট সংগঠক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ তৌহিদ হোসেন, ছড়াকার আহাদ আলী মোল্লা ও চুয়াডাঙ্গা সাহিত্যচর্চা কেন্দ্র চর্চায়নের পরিচালক কবি রিগ্যান এসকান্দার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরজাহান রহমান মুনিয়া। সাংগঠনিক বক্তব্য দেন সমাজসেবাবিষয়ক সম্পাদক কবি আকলিমা খাতুন। পরিচিতি সভায় কবিতা পাঠ করেন কবি রিগ্যান এসকান্দার, জাকিয়া সুলতানা ঝুমুর, দিপু মতিয়ার, শফিকুল ইসলাম, আফসানা কণা, কবি বাসন্তী প্রমুখ। আলোচনা ও কবিতাপাঠ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার স্থানীয় কণ্ঠশিল্পী হিরন উর রশিদ শান্তর নেতৃত্বে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নিশাত শারমিন সোনিয়া ও জুয়েনা তাবাসসুম বৃষ্টি। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিশ্বভরা প্রাণ চুয়াডাঙ্গা জেলা কমিটির সহসভাপতি শফিকুর রহমান রাজু।
কমেন্ট বক্স