চুয়াডাঙ্গা শুভসকাল স্পোর্টিং ক্লাব সেমিফাইনালে
- আপলোড তারিখঃ
০৭-০৯-২০১৯
ইং
পাবনার চাটমোহরে ফুটবল টুর্নামেন্ট, ঈশ্বরদী ব্রাদার্সকে হারিয়ে
সমীকরণ প্রতিবেদন:
পাবনার চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা রানার মাস্টার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী খেলায় চুয়াডাঙ্গা শুভসকাল স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে ঈশ্বরদী ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে পরাজিত করে সেমিফাইনাল এ উন্নীত হয়েছে। খেলার প্রথমার্ধে সাব্বিরের গোলে এগিয়ে যায় শুভসকাল স্পোর্টিং ক্লাব। খেলার ৩৫ মিনিটের মাথায় প্রতিপক্ষ দলের বিদেশি (ঘানার) খেলোয়াড় আইকে জুনিয়রের গোলে সমতা আসে। দ্বিতীয়ার্ধে আবার জ্বলে ওঠে শুভসকাল স্পোর্টিং ক্লাব। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় সোহেলের দুর্দান্ত গোলে আবার এগিয়ে যায় শুভসকাল স্পোটিং ক্লাব। এরপর হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রতিপক্ষ দলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন শুভসকাল স্পোর্টিং ক্লাবের স্ট্রাইকার মুন্না। আর এতে ৩-১ গোলে জিতে জয় নিয়ে মাঠ ছাড়ে শুভসকাল স্পোর্টিং ক্লাব। শুভসকাল স্পোর্টিংয়ের খেলোয়াড়েরা হলেন কাদের (গোলকিপার), সুরুজ, মিঠু, রিয়াজ, কোবরা, আলিফ, সোহেল রানা, শামীম, মুন্না, সাব্বির, বিপা (অধিনায়ক), রাজন, তারমিন ও সাকিব। খেলায় কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মিলন বিশ্বাস। চুয়াডাঙ্গা শুভসকাল স্পোর্টিং ক্লাবের সভাপতি অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, ম্যানেজার অ্যাড. তসলিম উদ্দিন ফিরোজ, সহকারী কোচ রাজু আহাম্মেদ সুমন, সাইফুল, মেজো সুমন ও প্রশান্ত শুভসকাল স্পোর্টিং ক্লাব জয়লাভ করাই সব খেলোয়াড় ও কর্মকর্তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
কমেন্ট বক্স