মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ০৭-০৯-২০১৯ ইং
মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার আলোচনা সভা
প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহে মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে ঝিনাইদহ বাস টার্মিনালের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংস্থার জেলা সভাপতি বদিউজ্জামান এ্যাপোর সভাপতিত্বে আলোচনা সভায় প্রাধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি এম এ সামাদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সহসম্পাদক সালাম হোসেন, ঝিনাইদহ জেলা কমিটির সহসভাপতি খাদেমুল এহসান, সহসাধারণ সম্পাদক কামরুজ্জামান, ধর্মবিষয়ক সম্পাদক কামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থা ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক বাবু।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান