চুয়াডাঙ্গা পুরাতন ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ায় রাস্তা নির্মাণকাজের উদ্বোধন
- আপলোড তারিখঃ
০৬-০৯-২০১৯
ইং
বিশেষ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পুরাতন ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ায় ৭৫ মিটার সিসি রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, বিশিষ্ট ঠিকাদার রোকনুল হাসান রোকন, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার আলাউদ্দীন, স্থানীয় মুরব্বি বজলুর রহমান, কামরুল ইসলাম, মনজুর রহমান, রিপন আলী, মানিক, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ দীপন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি প্রমুখ। পরে প্রকল্পের সফলতা, সমৃদ্ধি ও পৌরবাসীর মঙ্গল কামনা করে দোয়া করা হয়। প্রকল্প সূত্র জানায়, চুয়াডাঙ্গা পৌরসভার বার্ষিক উন্নয়ন তহবিল-এডিবির অর্থায়নে ৭ নম্বর ওয়ার্ডের পুরাতন ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার বিএডিসি সড়ক থেকে দীপনের বাড়ি পর্যন্ত ৭৫ মিটার সিসি রাস্তা নির্মাণ করা হচ্ছে।
কমেন্ট বক্স