যদুপুরে ইছাহাক চিশতির মৃত্যুবার্ষিকীতে ওরস অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
০৫-০৯-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার যদুপুরে ইছাহাক চিশতি (রহ.)-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২১তম পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মাজারের খাদেম মীর্জা নাসির উদ্দীন শাহজাহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওরস মোবারকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের পারঘাটা যদুপুরে ইছাহাক চিশতি (রহ.)-এর বড় ছেলে নবী চৌধুরী ও ছোট ছেলে মহিউদ্দীন চৌধুরীর আয়োজনে অনুষ্ঠিত ওরস মোবারকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। ওরস মোবারকে দোয়া মাহফিল শেষে এক সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন চ্যালেন আইয়ের ক্ষুদে গানরাজ তারকা উদয়। অনুষ্ঠানে স্থানীয় বাউল শিল্পীরাও গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, দৈনিক সময়ের সমীকরণ-এর সম্পাদক ও প্রকাশক শরীফুজ্জামান শরীফ, প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, ইনকিলাব-এর জেলা প্রতিনিধি কামাল জোয়ার্দ্দার, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, সিনিয়র সাংবাদিক আলাউদ্দীন ও বেগমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই কাশেম।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বণিক বার্তার জেলা প্রতিনিধি রিফাত আহমেদ, একুশে টিভির জেলা প্রতিনিধি আতিয়ার রহমান, শেয়ার বিজ-এর জেলা প্রতিনিধি মফিজুর রহমান জোয়ার্দ্দার ও নয়া দিগন্ত-এর জেলা প্রতিনিধি হুসাইন মালিক।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন নূর আলম, টিটু, এন্ডো, সাদ্দাম, রাজিব, সুজন, মাসুদসহ গ্রামবাসী।
কমেন্ট বক্স