মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা আন্তজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ভালাইপুর উপশাখার উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৫-০৯-২০১৯ ইং
চুয়াডাঙ্গা আন্তজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ভালাইপুর উপশাখার উদ্বোধন
প্রতিবেদক, ভালাইপুর: চুয়াডাঙ্গা আন্তজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ভালাইপুর উপশাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে ভালাইপুর মোড়ে অবস্থিত উপশাখার কার্যালয়ে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা আন্তজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পিরু মিয়ার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আন্তজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের জেলা শাখার সাধারণ সম্পাদক মুনতাজ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সহসভাপতি মামুন অর রশিদ, দৌলাতদিয়াড় শাখার সাধারণ সম্পাদক মো. ডাবলু ও যুগ্ম সাধারণ সম্পাদক টোকন আলী। এ ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সচিব আহাম্মেদ বাদল, ভালাইপুর উপশাখা আহ্বায়ক আশাদুল হক তোলা, সদস্যসচিব আব্দুর রাজ্জাক মুকুল, এহতেশামুল আমজাদ, শুকুর আলী, নাসির প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান