মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় শিশুদের মৌসুমি প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৫-০৯-২০১৯ ইং
আলমডাঙ্গায় শিশুদের মৌসুমি প্রতিযোগিতা অনুষ্ঠিত
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা পর্যায়ে শিশুদের মৌসুমি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত উপজেলা রিসোর্স সেন্টারের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুজ্জোহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফ উল ইসলাম, হুমায়ন কবির, রশিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু ও সম্পাদক হামিদুল ইসলাম আজম। শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক হারেজ উদ্দিন, আসলাম সাইদ জোয়ার্দ্দার, জামাল উদ্দিন, শামিম রেজা প্রমুখ। প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ইমরুল কায়েস। প্রতিযোগিতায় আলমডাঙ্গার কলা কেন্দ্রের ছাত্র-ছাত্রীরা তিনটি ইভেন্টে জয়লাভ করে, বিতর্ক প্রতিযোগিতা ও জ্ঞান-জিজ্ঞাসায় আল-ইকরা ক্যাডেট একাডেমি প্রথম হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে একমাত্র আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়া কোনো বিদ্যালয়কে প্রতিযোগিতায় অংশ নিতে দেখা যায়নি। ৭ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে ও ১১ সেপ্টেম্বর বিভাগীয় পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান