চুয়াডাঙ্গা রেডক্রিসেন্টের পক্ষ থেকে এমপি ছেলুন জোয়ার্দ্দারকে ফুলেল শুভেচ্ছা
- আপলোড তারিখঃ
০৪-০৯-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের নতুন সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান ও কার্যকরী কমিটির সদস্যরা চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় শহরের কবরী রোডে এমপি ছেলুন জোয়ার্দ্দারের বাসভবনে এ শুভেচ্ছাবিনিময় করেন তাঁরা। এ সময় রেডক্রিসেন্ট ইউনিটের নেতারা সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাড. সেলিম উদ্দিন খান, কার্যকরী সদস্য অ্যাড. আকসিজুল ইসলাম রতন, অ্যাড. রফিকুল ইসলাম, ইউনিট অফিসার সাঈদ মো. শামীম রহমান ও যুব রেডক্রিসেন্টের উপপ্রধান (২) বিপ্লব হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
ফুলেল শুভেচ্ছাবিনিময়কালে নতুন সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতালের উন্নয়নে সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন এবং দোয়া চান। এ সময় এমপি ছেলুন জোয়ার্দ্দার রেডক্রিসেন্টের আজীবন সদস্য হিসেবে পুরোনো দিনের স্মৃতিচারণ করেন এবং রেডক্রিসেন্টের উন্নয়নে সব সময়ই পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, গতকাল সকাল সাড়ে নয়টায় রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে ইউনিটের চেয়ারম্যান নতুন সেক্রেটারি শহিদুল ইসলাম শাহানকে দায়িত্ব অর্পণ করেন। এ সময় ইউনিটের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সংগঠনের ভাইস চেয়ারম্যান অ্যাড. সেলিম উদ্দিন খান, অ্যাড. রফিকুল ইসলাম, চক্ষু কনসালট্যান্ট ডা. এম বি আজম, ইউনিট অফিসার সাঈদ মো. শামীম রহমান, ইউনুস আলী, আকতার হোসেনসহ সব কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স