মেহেরপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদান
- আপলোড তারিখঃ
০৪-০৯-২০১৯
ইং
মেহেরপুর অফিস:
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মেহেরপুর শাখার উদ্যোগে মেহেরপুর জেলার ডেঙ্গু জ্বরে আক্রান্ত গরিব ও অসহায় রোগীদের মধ্যে রক্ত পরীক্ষা-নিরীক্ষা ফি, ব্লাড কালেকশন, প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন, মশারিসহ অন্যান্য চিকিৎসাসেবা সামগ্রী ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মেহেরপুর শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. জাহাঙ্গীর আলম। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মেহেরপুর শাখার ম্যানেজার অপারেশন মো. রেজাউল হকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. জাহাঙ্গীর আলম ইসলামী ব্যাংকের কল্যাণমুখী সেবা সবার কাছে পৌঁছে দেওয়া এবং করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় গরিব ও অসহায় জনগণের কাছে বিভিন্ন আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
কমেন্ট বক্স