নবাগত ডিসি নজরুল ইসলামকে বরণ ও সংবর্ধনা
- আপলোড তারিখঃ
০৩-০৯-২০১৯
ইং
চুয়াডাঙ্গা অফিসার্স ক্লাব ও টেনিস ক্লাবের পক্ষ থেকে
বিশেষ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারকে যোগদান-পরবর্তী বরণ ও সংবর্ধনা জানিয়েছেন অফিসার্স ক্লাব ও টেনিস ক্লাবের সদস্যরা। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় অফিসার্স ক্লাবের হলরুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে উভয় ক্লাবের সদস্যরা নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার), সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান ও সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ কবির। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদের পরিচালনায় নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে বক্তব্য দেন টেনিস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সেলিম উদ্দীন খান, টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক হাবিল হোসেন জোয়ার্দ্দার, অফিসার্স ক্লাবের সদস্য চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক এ বি এম রবিউল ইসলাম, অফিসার্স ক্লাবের সহসভাপতি প্রফেসর এস এম ই¯্রাফিল প্রমুখ।
কমেন্ট বক্স