বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যেকোনো ব্যবসার পূর্বশর্ত হলো ধৈর্য ও সুনাম অর্জন

  • আপলোড তারিখঃ ০১-০৯-২০১৯ ইং
যেকোনো ব্যবসার পূর্বশর্ত হলো ধৈর্য ও সুনাম অর্জন
চুয়াডাঙ্গা টেলিকমের লটারির র‌্যাফেল ড্র অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার ফেরদৌস ওয়াহিদ: চুয়াডাঙ্গা টেলিকম ও চুয়াডাঙ্গা টেলিকম স্মার্ট গ্যালারি ঈদ শুভেচ্ছা কুপনের র‌্যাফের ড্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা কবরী রোডস্থ চুয়াডাঙ্গা টেলিকমে এ র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা টেলিকমের স্বত্বাধিকারী মাহবুব আলম রিংকু জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ সময় ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘যেকোনো ব্যবসার পূর্বশর্ত হলো ধৈর্য ও সুনাম অর্জন করা। যা ইতিমধ্যে চুয়াডাঙ্গা টেলিকম অর্জন করেছে। সততা, নিষ্ঠার ফলে চুয়াডাঙ্গা টেলিকম এখন সারা দেশের ১০টি মোবাইল শপের মধ্যে একটি। আমি এ প্রতিষ্ঠানের আরও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, চুয়াডাঙ্গা পরিবেশ সমিতির সভাপতি হাজি সাহাবুদ্দিন মল্লিক, সাধারণ সম্পাদক হাজি মাসুদুর রহমান মাসুদ, চুয়াডাঙ্গা আলী হোসেন সুপার মার্কেটের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিজুল হক, চুয়াডাঙ্গা পরিবেশক সমিতির সাবেক সভাপতি হাজি মো. সালাউদ্দীন চান্নু ও চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের সভাপতি মিজাইল জোয়ার্দ্দার। অনুষ্ঠানটি পরিচালনা করেন হুমায়ুন কবির রিমু জোয়ার্দ্দার। আলোচনা সভা শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এ র‌্যাফেল ড্র-এ মোট ৩০টি পুরস্কার প্রদান করা হয়। র‌্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার একটি হিরো ১০০ সিসি মোটরসাইকেল বিজয়ী হন মিনারুল, যার কুপন নম্বর ১২১৮। র‌্যাফেল ড্র-এ অন্য বিজয়ীদের কুপন নম্বর ৭৮৩৪, ১৩৬৩, ৩৯০৫, ৬৭১২, ২৮০৪, ১১০৫, ৩৬৫৮, ৮১১৪, ১১৬৭, ৮৮৭৮, ৪৫৯৭, ২৬৭৫, ৩০২০, ৮৬৫২, ৪৮০৯, ৩৩৬১, ২৮২৫, ৪৮৩৮, ৫০২৩, ৩৮১০, ৩৭৪৯, ৪৯৭০, ৬৯০৭, ১৮৮৯, ৫২৪৯, ৩৩৪৫, ৪২৩৮, ৮৯১০ ও ২১৩২।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান