বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রমজান সভাপতি ও মাহাবুব সম্পাদক

  • আপলোড তারিখঃ ০১-০৯-২০১৯ ইং
রমজান সভাপতি ও মাহাবুব সম্পাদক
মেহেরপুরের গাংনী প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন গাংনী অফিস: মেহেরপুরের গাংনী প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে প্রভাষক রমজান আলী সভাপতি ও মাহাবুব আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন কমিশনার সাংবাদিক রফিক উল আলম। কমিটিতে সহসভাপতি মজনুর রহমান আকাশ, যুগ্ম সম্পাদক জুরাইস ইসলাম, কোষাধ্যক্ষ তাহেরুল ইসলাম তপন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক জিনারুল ইসলাম দিপু ও হাবিবুর রহমান নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলাফল ঘোষণা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার রফিক উল আলম। গাংনী প্রেসক্লাবের নির্বাচনকালীন আহ্বায়ক মাজেদুল হক মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সদস্যসচিব নুহু বাঙ্গালি ও বিদায়ী সাধারণ সম্পাদক তৌহিদ-উদ-দৌলা রেজা। মুক্ত আলোচনায় প্রেসক্লাবের সার্বিক দিকনির্দেশনা দিয়ে বক্তব্য দেন বিশিষ্ট কথাসাহিত্যিক রফিকুর রশিদ রিজভী, সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম শফিকুল আলম, জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম, এমপির পতœী লায়লা আরজুমান বানু, পৌর মেয়র আশরাফুল ইসলাম, নারীনেত্রী নুরজাহান বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, রাশেদুল ইসলাম জুয়েল, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী, প্রভাষক মোরাদ হোসেন, আওয়ামী লীগের নেতা শহিদুল ইসলাম শাহ, শহীদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি ইয়াছিন রেজা, ক্যাবল নেটওয়ার্ক মালিক সমিতির সভাপতি আনারুল ইসলাম বাবু, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রেসক্লাবের নবনির্বাচিত প্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আলামিন হোসেন, উপদেষ্টা তুহিন আরণ্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শুভেচ্ছা বক্তব্যে আগামী দিনের পথচলায় সবার সহযোগিতা কামনা করেন নবনির্বাচিত সভাপতি রজমান আলী ও সাধারণ সম্পাদক মাহাবুব আলম।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান