আলমডাঙ্গার বিভিন্ন মসজিদে দোয়া
- আপলোড তারিখঃ
৩১-০৮-২০১৯
ইং
শফিকুল ইসলাম ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ায়
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার কৃতী সন্তান শফিকুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ায় আলমডাঙ্গার দোয়ারপাড়া তাঁর নিজ গ্রামের মসজিদসহ বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পরে বিভিন্ন মসজিদে তাঁর সাফল্য কামনা করে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দোয়ারপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জুয়েল রানা। এ সময় উপস্থিত ছিলেন শফিকুল ইসলামের সহোদর আল ইক্রা ক্যাডেট একাডেমির অধ্যক্ষ এনামুল হক, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, সাবেক ব্যাংক কর্মকর্তা হাফিজুর রহমান, মেম্বার সুরোত আলী, হাবিবুর রহমান, মসজিদের মোয়াজ্জেম মাওলনা আব্দুল মান্নানসহ শতাধিক মুসল্লি। এ ছাড়াও জুমার নামাজের পর আলমডাঙ্গার গোবিন্দপুর দক্ষিণপাড়া জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসমাইল হোসেন, আলমডাঙ্গার সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, সাবেক পৌর মেয়র জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেজ উদ্দিন প্রমুখ। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা আসাদুজ্জামান লিটন।
কমেন্ট বক্স