বাবু লাল সভাপতি ও নিশীত সম্পাদক
- আপলোড তারিখঃ
৩১-০৮-২০১৯
ইং
ব্রাহ্মণ পুরোহিত ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মেলন
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ব্রাহ্মণ পুুরোহিত ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মেলন ও শাস্ত্রীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। পরে চুয়াডাঙ্গা বড় বাজার সার্বজনীন দুর্গা মন্দিরে এ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশ ব্রাহ্মণ পুরোহিত ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক দেবেন্দ্র নাথ দোবে বাবু লালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রাহ্মণ পুরোহিত ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি পরমাণু বিজ্ঞানী ড. কানাই লাল চক্রবর্তী।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্রাক্ষণ পুরোহিত ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক অভিমন্যু ভট্টাচার্য। শ্রী হেমন্ত কুমার সিংহ রায়ের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন যশোরের আশিষ মুখার্জী, নড়াইলের সূর্যকান্ত চক্রবর্তী ও টিওটি সাতক্ষীরার সঞ্জয় চক্রবর্তী। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ^জিৎ ভট্টাচার্য। সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নিশীত চক্রবর্তী ও জয়ন্ত কুমার সিংহ রায়।
সম্মেলনে উপস্থিত ব্যক্তিদের সর্বসম্মতিক্রমে দেবেন্দ্র নাথ দোবে বাবু লালকে সভাপতি ও নিশীত চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ব্রাহ্মণ পুরোহিত ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি জয়ন্ত কুমার সিংহ রায়, বিমল কুমার ব্যানার্জী, সহসভাপতি চন্দন চক্রবর্ত্তী, নিত্যানন্দ চক্রবর্ত্তী, দুর্গাচরণ ব্যানার্জী, সহসাধারণ সম্পাদক সুমন কুমার ব্যানার্জী, পলাশ কুমার আচার্য্য, সাংগঠনিক সম্পাদক যোগেন্দ্র নাথ দোবে হিরালাল, প্রচার সম্পাদক অর্ণব মিশ্র, অর্থ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, অফিস সম্পাদক পান্নালাল ত্রিবেদী প্রমুখ।
কমেন্ট বক্স