বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দুর্বল শিক্ষার্থীদের ক্ষেত্রে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা

  • আপলোড তারিখঃ ২৯-০৮-২০১৯ ইং
দুর্বল শিক্ষার্থীদের ক্ষেত্রে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা
মেহেরপুর সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে কোনো প্রকার মোবাইল ব্যবহার করতে করতে পারবে না এবং তাদের কোনো প্রকার দেওয়া যাবে না। বিদ্যালয়ে নিয়মিত অভিভাবক সমাবেশ করাসহ দুর্বল শিক্ষার্থীদের ক্ষেত্রে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গতকাল বুধবার মেহেরপুর জেলা প্রশাসকের কক্ষে মেহেরপুর সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আক্তার, সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদা আলম, সহকারী শিক্ষক কাজী আনিছুজ্জামান, মোজাম্মেল হক, সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য দেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান