বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে বিড়ি জব্দ, ব্যবসায়ীর জরিমানা!

  • আপলোড তারিখঃ ২৯-০৮-২০১৯ ইং
মেহেরপুরে বিড়ি জব্দ, ব্যবসায়ীর জরিমানা!
মেহেরপুর অফিস: পুরাতন প্যাকেটে বিড়ি বিক্রি করায় নাসির হোসেন নামের এক ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায়সহ দুই বস্তা বিড়ি জব্দ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছ গ্রামের আব্দুল মালেকের ছেলে নাসির হোসেনকে এ জরিমানা করা হয়। মোবাইল কোর্টের বিচারক সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম জানান, সরকারি নিয়ম অনুযায়ী প্রতি তিন মাস অন্তর বিড়ি, সিগারেটের লেভেল পরিবর্তন করতে হবে। কিন্তু এ বিড়িগুলো ২ বছরের পুরাতন। সে কারণে ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০০৫ এর ১০ এর ১ ধারায় নাসির হোসেনকে ২ হাজার টাকা জরিমানা ও ২ বস্তা বিড়ি জব্দ করা হয়।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান