বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

একটি মানবিক আবেদন

  • আপলোড তারিখঃ ২৯-০৮-২০১৯ ইং
একটি মানবিক আবেদন
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ যদি এ কথাটি সত্য হয়ে থাকে তবে আপনার, আমার একটু সহযোগিতায় বেঁচে যেতে পারে এক মমতাময়ী মায়ের জীবন। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, তিনি চুয়াডাঙ্গা গুলশানপাড়া নিবাসী খুশিমন খাতুন, বয়স ৫৫ বছর। বর্তমানে তিনি মরণব্যাধি ব্লাড ক্যানসার রোগে আক্রান্ত। তাঁর যথাযথ চিকিৎসার জন্য প্রায় দশ লাখ টাকার প্রয়োজন। খুশিমন খাতুনের পরিবারের অবস্থা খুবই শোচনীয়। তাঁর স্বামী মো. আবুল কাশেম বর্তমানে আয় অক্ষম ব্যক্তি। তাঁর আত্মীয়-স্বজনেরা সামান্য কিছু অর্থের ব্যবস্থা করেতে পেরেছে, যা যথেষ্ট নয়। তাই আপনাদের কাছে এই সাহায্যের আবেদন করা হয়েছে। আপনাদের একটু সহায়তায় হয়তো তিনি আবার সুস্থ হয়ে উঠতে পারেন। পৃথিবীর আলো-বাতাস, প্রকৃতি ও মানুষের সঙ্গে আরো কিছুদিন বেঁচে থাকতে পারবেন তিনি। আসুন খুশিমনকে খুশি রাখতে একটু সাহয্যের হাত বাড়িয়ে দিই। সাহায্য পাঠাতে পারেন সোনালী ব্যাংক, কোর্ট বিল্ডিং শাখা, চুয়াডাঙ্গা। সঞ্চয়ী হিসাব নংম্বর ৩১১২০০১০০০৩৯২ এই অ্যাকাউন্টে। অথবা বিকাশ পার্সোনাল- ০১৭১৬৩৭৯৭১৬ এই নম্বরে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান