সভাপতি সাইফুল ইসলাম ও ডাবলু সম্পাদক
- আপলোড তারিখঃ
২৮-০৮-২০১৯
ইং
চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন
বিশেষ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা আন্তজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ড শাখার কমিটি গঠন করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় দৌলাতদিয়াড় শাখা কার্যালয়ের উদ্বোধন করেন শ্রমিক ইউনিয়নের নেতারা। সাইফুল ইসলামকে সভাপতি ও ডাবলুকে সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন করেন চুয়াডাঙ্গা আন্তজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুল হক ও সাধারণ সম্পাদক মুনতাজ আলী। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি সন্টু ড্রাইভার, যুগ্ম সম্পাদক টোকন, সহসম্পাদক লিটন, সাংগঠনিক সম্পাদক ফন্টু, প্রচার সম্পাদক বাসেদ, কোষাধ্যক্ষ সোহেল, সদস্য শরিফ, বিপুল ও সুরাপ হোসেন।
কমেন্ট বক্স