বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার মানুষদের সারাজীবন মনে রাখব

  • আপলোড তারিখঃ ২৮-০৮-২০১৯ ইং
চুয়াডাঙ্গার মানুষদের সারাজীবন মনে রাখব
চুয়াডাঙ্গার ডিসি গোপাল চন্দ্র দাসকে বিদায় সংবর্ধনা সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা ও জীবননগরে পৃথকভাবে বিদায়ী জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথকস্থানে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। জীবননগর: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জীবননগর উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী। এ সময় উপস্থিত ছিলেন সীমান্ত ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দিন মঈন, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার বিদায়ী জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসকে সংবর্ধনা দিয়েছে জেলায় কর্মরত সাংবাদিকদের একাংশ। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, সহকারী কমিশনার সিব্বির আহমেদ, শিবানী সরকার, আমজাদ হোসেন, খাইরুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, সিনিয়র সাংবাদিক মানিক আকবর, সাংবাদিক আরিফুল ইসলাম ডালিম, নাসির উদ্দিন আহমেদ ও জামান আখতার প্রমুখ। এ সময় বিদায়ী জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, ‘সরকারি কাজের নিয়মানুযায়ী আমি চলে যাচ্ছি। কিন্তু চুয়াডাঙ্গার মানুষদের আমি সারা জীবন মনে রাখব। জেলার উন্নয়নে আমি যেসব উদ্যোগ নিয়েছি, তার বেশ কিছুতে সাংবাদিক সমাজের পরামর্শ আমাকে উৎসাহিত করেছে। এ জন্য এ জেলার সাংবাদিকেরা আমার অন্তরে স্থান করে নিয়েছেন।’ পরে সাংবাদিকেরা বিদায়ী জেলা প্রশাসককে ফুল দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান