বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে সুপেয় পানির প্ল্যান্ট ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের ব্যবস্থা করে দিল ইম্প্যাক্ট ফাউন্ডেশন

  • আপলোড তারিখঃ ২৭-০৮-২০১৯ ইং
দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে সুপেয় পানির প্ল্যান্ট ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের ব্যবস্থা করে দিল ইম্প্যাক্ট ফাউন্ডেশন
রোকনুজ্জামান রোকন: দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ১২ শ শিক্ষার্থীর জন্য সুপেয় পানির প্ল্যান্ট ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের ব্যবস্থা করে দিল বেসরকারি সেবাদানকারী সংস্থা ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ। এখন থেকে প্রতি ঘণ্টায় ৩০০ লিটার আর্সেনিক ও আয়রণমুক্ত বিশুদ্ধ পানি খেতে পারবে শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা ১১টায় পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত পানির পাম্প ও পুনঃসংস্করণ আধুনিক ল্যাট্রিনের উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ্তিময়ী জামান। ইম্প্যাক্টের প্রশাসনিক কর্মকর্তা ডা. শফিউল কবির জিপুর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা আব্দুর রশিদ, দামুড়হুদা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরজাহান খাতুন, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের কো-অর্ডিনেশন ম্যানেজার রফিকুল ইসলাম প্রমুখ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, নবনির্মিত এ পানির প্ল্যান্ট থেকে ঘণ্টায় ৩০০ লিটার এবং সারা দিনে ৬ হাজার লিটার আর্সেনিক ও আয়রণমুক্ত বিশুদ্ধ পানি পাওয়া যাবে। এর ফলে এ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা বিশুদ্ধ সুপেয় পানি পান করতে পারবে। এ ছাড়াও সংস্থাটি জেলার বিভিন্ন স্থানে আরও ৮টি প্ল্যান্ট স্থাপন করেছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের ইজিবাইক মালিক-শ্রমিক কমিটির কার্যক্রম স্থগিত