মেহেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
- আপলোড তারিখঃ
২৭-০৮-২০১৯
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৫-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলার চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম আতাউল হাকিম লাল মিয়া, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মো. শাহ্জামান, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখের আলী, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ারুল হক শাহী প্রমুখ। আগামী ১ সেপ্টেম্বর এ খেলার আয়োজন করা হবে। এতে আন্ত-ইউনিয়নের ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাই করে সেরা খেলোয়াড় নিয়ে উপজেলা পর্যায়ে দল গঠন করা হবে। পরবর্তীতে জেলা পর্যায়ের দল নিয়ে বিভাগীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করা হবে।
কমেন্ট বক্স