বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা-বাংলাদেশের প্রথম রাজধানী ফেসবুক গ্রুপের পুরস্কার বিতরণ

  • আপলোড তারিখঃ ২৪-০৮-২০১৯ ইং
চুয়াডাঙ্গা-বাংলাদেশের প্রথম রাজধানী ফেসবুক গ্রুপের পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক: ‘চুয়াডাঙ্গা-বাংলাদেশের প্রথম রাজধানী’ ফেসবুক গ্রুপের আয়োজিত গত তিন আসরের কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও নতুন মডারেটর নিয়োগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়াস্থ বাগদাদ হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গ্রুপের প্রধান অ্যাডমিন মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডমিন মো. মাসুদুর রহমান, আমিনুল ইসলাম, সাইফ হাসান ও মডারেটর সোহেল রানা। এ প্রতিযোগিতার স্পন্সর সাদিক এন্টারপ্রাইজের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুস সালাম ও সেন্ট্রাল ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক রাসেল ইমন। এ ছাড়া ইকরা চুয়াডাঙ্গাও এ প্রতিযোগিতায় স্পন্সর হিসেবে ছিল। প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন নাজমুল হোসেন, আক্তারুল ইসলাম, আশিক জ্যাকি, আল আমিন, ইশতিয়াক আহমেদ, মারুফ হোসেন মাইজ, মাহিদ, মারুফ হোসেন মাইজ, শামীম প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় অস্বচ্ছল ৬ বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সহায়তার চেক প্রদান