বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বাসের সঙ্গে সংঘর্ষ, ভ্যানচালক আহত

  • আপলোড তারিখঃ ২৩-০৮-২০১৯ ইং
আলমডাঙ্গায় বাসের সঙ্গে সংঘর্ষ, ভ্যানচালক আহত
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কালিদাসপুর দক্ষিণপাড়ার ভাঙারিপট্টিতে চলন্ত বাসের সঙ্গে পাখিভ্যানের সংঘর্ষে ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। পথচারীরা ওই ভ্যানচালককে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিকট নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া অভিমুখে যাওয়া দ্রুতগামী একটি বাস কালিদাসপুর ভাঙারিপট্টিতে পৌঁছালে কালিদাসপুর উত্তর পাড়ার পাখিভ্যানচালক রায়হান ওই সময়ে কালিদাসপুর দক্ষিণপাড়া থেকে মেইন রোডে ওঠতে গেলে বাসের সঙ্গে এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় ভ্যানচালক রায়হান মারাত্মকভাবে জখম হন। এ সময় তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় অস্বচ্ছল ৬ বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সহায়তার চেক প্রদান