ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার কালিদাসপুর দক্ষিণপাড়ার ভাঙারিপট্টিতে চলন্ত বাসের সঙ্গে পাখিভ্যানের সংঘর্ষে ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। পথচারীরা ওই ভ্যানচালককে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিকট নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া অভিমুখে যাওয়া দ্রুতগামী একটি বাস কালিদাসপুর ভাঙারিপট্টিতে পৌঁছালে কালিদাসপুর উত্তর পাড়ার পাখিভ্যানচালক রায়হান ওই সময়ে কালিদাসপুর দক্ষিণপাড়া থেকে মেইন রোডে ওঠতে গেলে বাসের সঙ্গে এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় ভ্যানচালক রায়হান মারাত্মকভাবে জখম হন। এ সময় তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান।
