বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

১ শ মামলা, ৪০টি মোটরসাইকেল আটক

  • আপলোড তারিখঃ ২৩-০৮-২০১৯ ইং
১ শ মামলা, ৪০টি মোটরসাইকেল আটক
দর্শনা ও জীবননগরে ট্রাফিক পুলিশের মোটরযান অভিযান দর্শনা অফিস: দর্শনা ও জীবননগরে মোটরযান অভিযান চালিয়েছে জেলা ট্রাফিক পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনা বাসস্ট্যান্ডে ও জীবননগর শহরে এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে প্রায় ১০০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৪০টি মোটরসাইকেল আটক করা হয়েছে। চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মৃত্যুঞ্জয়ী বিশ্বাস জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনা ও জীবননগরে পৃথক পৃথক স্থানে মোটরযান অভিযান চালানো হয়। তিনি আরও জানান, কাজপত্রের বিভিন্ন ত্রুটি থাকায় ১০০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও রেজিস্ট্রেশনবিহীন ৪০টি মোটরসাইকেল আটক করা হয়। এ অভিযানে টিআই শাহাবুদ্দীন, টিআই আহসান হাবিব, টিআই মাহফুজুর রহমান মাহফুজ ও সার্জেন্ট নবাব অংশ নেন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় অস্বচ্ছল ৬ বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সহায়তার চেক প্রদান