ছবির ক্যাপশন:
দর্শনা ও জীবননগরে ট্রাফিক পুলিশের মোটরযান অভিযান
দর্শনা অফিস:
দর্শনা ও জীবননগরে মোটরযান অভিযান চালিয়েছে জেলা ট্রাফিক পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনা বাসস্ট্যান্ডে ও জীবননগর শহরে এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে প্রায় ১০০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৪০টি মোটরসাইকেল আটক করা হয়েছে। চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মৃত্যুঞ্জয়ী বিশ্বাস জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনা ও জীবননগরে পৃথক পৃথক স্থানে মোটরযান অভিযান চালানো হয়। তিনি আরও জানান, কাজপত্রের বিভিন্ন ত্রুটি থাকায় ১০০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও রেজিস্ট্রেশনবিহীন ৪০টি মোটরসাইকেল আটক করা হয়। এ অভিযানে টিআই শাহাবুদ্দীন, টিআই আহসান হাবিব, টিআই মাহফুজুর রহমান মাহফুজ ও সার্জেন্ট নবাব অংশ নেন।
