শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা সরকারী কলেজের শহীদ মিনার নির্মানের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি টগর

  • আপলোড তারিখঃ ১১-০১-২০১৭ ইং
দর্শনা সরকারী কলেজের শহীদ মিনার নির্মানের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি টগর

দর্শনা অফিস: দর্শনা সরকারী কলেজের শহীদ মিনার নির্মানের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। গতকাল সকাল ১০টায় এ শহীদ মিনার উদ্বোধনী অনুষ্ঠানে আলী আজগার টগর বলেন বাংলা ভাষা এবং বাঙ্গালী চেতনাকে ধারণ করতে এবং বাঙ্গালী জাতিকে মাথা উচু করে আমাদের এ প্রয়াস। দর্শনা সরকারী কলেজ ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্য তিনি বলেন, তোমরা জাতির ভবিষৎ আগামীতে বাঙ্গালী চেতনা বোধকে আরো জাগ্রত করতে তোমাদের হাল ধরতে হবে। এসময় দর্শনা সরকারী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন খোকন, দর্শনা সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, সহকারী অধ্যক্ষ আজিজুর রহমান, ওয়েভ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক সাংস্কৃতিক ব্যক্তিত্য আনোয়ার হোসেন, বাংলাদেশ ওর্য়াকাস পার্টির জেলা সভাপতি সৈয়দ মজনুর রহমান, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, বীর মুক্তযোদ্ধা জাহাঙ্গীর আলম, দর্শনা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আলী মুনছুর বাবু, দর্শনা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবির, ঈশ্বর চন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরতি হালসানা, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরুপ কুমার দাস, লিটিল এনজেলস ইনঃ স্কুলের এর অধ্যক্ষ বিকাশ কুমার দাস। দর্শনা ছাত্রলীগের সভাপতি নাহিদ পাভেজ,সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাত আলম। এছাড়া মোহাম্মদ আলী, আলী আবরার অপু ও ছাত্রলীগের অন্যান্য নেত্রীবৃন্দসহ দর্শনা সরকারী কলেজের ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ