বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মুক্তাসহ প্রয়াত কর্মকর্তা-কর্মচারীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ২৩-০৮-২০১৯ ইং
চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মুক্তাসহ প্রয়াত কর্মকর্তা-কর্মচারীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদক: ২০১৯ সালের বিভিন্ন সময়ে মৃত্যুবরণকারী কর্মকর্তা ও কর্মচারীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে চুয়াডাঙ্গা পৌর পরিষদ। গতকাল বৃহস্পতিবার জোহরের নামাজের পর পৌরসভার হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের শুরুতে অকাল মৃত্যুবরণকারী সহকর্মী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ একরামুল হক মুক্তা, রোড রোলারচালক আমির হোসেন ও টিকাদান কর্মী মশিউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম, মুন্সি রেজাউল করিম খোকন, নাজরিন পারভীন মলি, জাহাঙ্গীর আলম মালিক খোকন, গোলাম মোস্তফা শেখ মাস্তার, রাসেদুল হাসান মানু, আবুল হোসেন, সিরাজুল ইসলাম মনি, শেফালী খাতুন, শাহিনা আক্তার রুবি, সুলতান আরা রতœা, বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা পৌর শাখার সভাপতি প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক আলী হোসেন, পৌর সচিব কাজী শরিফুল ইসলামসহ পৌরসভার সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। মৃত্যুবরণকারীদের পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ একরামুল হকের ভাই নাজমুল হক, আলাউল ইসলাম (পুটু), মুস্তাফিজুর রহমান (টুটুল) ও মনিবুল হাসান (পলাশ); টিকাদান কর্মী মশিউর রহমানের পিতা মহাসিন আলী, ভাই সাইফুল ইসলাম, বাবলুর রহমান ও লিটন হোসেন; আমির হোসেনের পুত্র জসিম উদ্দিন ও জনি এবং নাতি নাফিউ। দোয়া পরিচালনা করেন পৌর জামে মসজিদের ইমাম আব্দুর রহমান।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় অস্বচ্ছল ৬ বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সহায়তার চেক প্রদান