বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পরকীয়ায় বাধা, গৃহবধূর আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ২২-০৮-২০১৯ ইং
আলমডাঙ্গায় পরকীয়ায় বাধা, গৃহবধূর আত্মহত্যা
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলার মোড়ভাঙ্গায় পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীর বাড়িতে বিষপান করে আত্মহত্যা করেছেন সিমা খাতুন (৩০) নামের এক গৃহবধূ। গতকাল বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গার হারদী ইউনিয়নের মোড়ভাঙ্গা গ্রামের রাশেদ আলীর স্ত্রী সিমা খাতুন কয়েক মাস যাবৎ একই গ্রামের মকসেদ আলীর ছেলে রুবেল আলীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। সিমার স্বামী রাশেদ আলী ট্রাক ড্রাইভার হওয়ায় প্রায় প্রায় বাড়ির বাইরে অবস্থান করেন। এ সুযোগে সিমার দুই ছেলের প্রাইভেট টিউটর রুবেল সিমার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। পরকীয়ার বিষয়টি সিমার স্বামী রাশেদ জানতে পেরে কয়েক দিন পূর্বে সিমাকে মারধর করেন এবং পরকীয়ার সম্পর্ক থেকে বেরিয়ে আসতে সিমাকে চাপ দেন। কিন্তু সিমা এতে রাজি না হয়ে পরকীয়া প্রেমিক রুবেলকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। একপর্যায়ে রুবেল সিমাকে বিয়ে করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিলে গতকাল বুধবার বেলা ১১টার দিকে সিমা স্বামী রাশেদের বাড়ীতে বিষপান করেন এবং এ অবস্থায় পরকীয়া প্রেমিক রুবেলের বাড়িতে অবস্থান নেন। রুবেলের বাড়ির লোকজন বিষপানের বিষয়টি বুঝতে পেরে সিমাকে দ্রুত হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিমা মারা যায়।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় অস্বচ্ছল ৬ বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সহায়তার চেক প্রদান