বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রাথমিক স্তর থেকে খেলোয়াড় তৈরি করা হচ্ছে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে

  • আপলোড তারিখঃ ২০-০৮-২০১৯ ইং
প্রাথমিক স্তর থেকে খেলোয়াড় তৈরি করা হচ্ছে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে
আলমডাঙ্গায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় বি টিম ফুটবল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বালক দলে মুকামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে চিৎলা রুইতনপুর প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। দিনের অপর খেলায় বালিকা দলে কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চিলাভালকি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পারজিত করে। খেলা পরিচালনা করেন শিক্ষক মিলন, তবিবুর, আশরাফুল, তৌহিদ, ওমর ফারুক ও ফিরোজুল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমে ৩৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেছিলেন। পরবর্তীতে প্রায় ৪০ বছর পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় ২৬ হাজার প্রাথমিক বিদ্যালকে সরকারিকরণ করেন। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল খেলার মাধ্যমে প্রাথমিক স্তর থেকে খেলোয়াড় তৈরির পরিকল্পনা গ্রহণ করেন। এবার মাধ্যমিক পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নমেন্টের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এতে করে তোমরা যারা প্রাথমিক পর্যায় থেকে খেলা শিখেছ, মাধ্যমিকে যেয়ে প্রশিক্ষণ নিয়ে নিজেকে প্রকৃত খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে। এ ব্যাপারে শিক্ষকদের ভূমিকা বেশি প্রয়োজন।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুজ্জোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আয়ুব হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা ক্রীড়া সম্পাদক জেহাদী জুলফিকার টুটুল, আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন। প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক ও সম্পাদক আলম হোসেনের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. মর্তুজা আরেফীন, জেলা যুবলীগের সদস্য ও পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, সৈয়দ মাসুদুল ইসলাম, হুমায়ন কবীর, রশিদুল ইসলাম রফিকুল ইসলাম প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠান থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ১০টি হুইল চেয়ার, ৫ জন দৃষ্টি প্রতিবন্ধীকে চশমা ও ২ জন শ্রবণ প্রতিবন্ধীকে হেয়ারিং এইড প্রদান করা হয়।


কমেন্ট বক্স
notebook

জুলাইয়ের আগে হচ্ছে না সিটি ও পৌর নির্বাচন