মেহেরপুরে মুদি ব্যবসায়ীকে জরিমানা
- আপলোড তারিখঃ
২০-০৮-২০১৯
ইং
মেহেরপুর অফিস:
পাটজাত দ্রব্য আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে মেহেরপুর হোটেল বাজারের এক মুদি ব্যবসায়ীকে পাটের বস্তা ব্যবহার না করায় পাঁচ শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় জেলা পাট পরিদর্শক মহাসীন শিকদার উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স