বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাবলু সভাপতি ও নুরুল সম্পাদক

  • আপলোড তারিখঃ ১৯-০৮-২০১৯ ইং
বাবলু সভাপতি ও নুরুল সম্পাদক
আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান সমিতি পুনর্গঠন আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সমিতি পুনর্গঠন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে সব চেয়ারম্যানের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার আহম্মেদ বাবলুকে সভাপতি ও কালিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন সভায় সভাপতিত্ব করেন জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক আইলহাঁস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মালেক, ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার আহম্মেদ বাবলু, গাংনি ইউপি চেয়ারম্যান আবু তাহের, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, বাড়াদি ইউপি চেয়ারম্যান মাসুদ পারেভজ, খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তফিজুর রহমান রান্নু প্রমুখ। সভায় উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি নুরুল ইসলাম জেলা সভাপতি নির্বাচিত হওয়ায় এ পদ শূন্য হলে উপজেলা সাধারণ সম্পাদক কাউসার আহম্মেদ বাবলুকে উপজেলা সভাপতি ও কালিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করে আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান সমিতি পুনর্গঠন করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জুলাইয়ের আগে হচ্ছে না সিটি ও পৌর নির্বাচন