চুয়াডাঙ্গা সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক
- আপলোড তারিখঃ
১৮-০৮-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাঈদ আটক হয়েছেন। গতকাল শনিবার রাত আটটার দিকে ইমার্জেন্সি রোড থেকে সাঈদকে আটক করে পুলিশ। পরে তাঁকে সদর থানায় সোপর্দ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর ফাঁড়ির টিএসআই ওহিদুল ইসলাম ফোর্সসহ পৌর এলাকার ইমার্জেন্সি রোডে অভিযান চালান। এ সময় মুক্তিপাড়ার আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে সাঈদ হোসেনকে (২৫) আটক করা হয়। তিনি একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। সাঈদ একটি চুরি মামলারও ওয়ারেন্টভুক্ত আসামি। পরে তাঁকে সদর থানায় সোপর্দ করা হয়।
কমেন্ট বক্স