চুয়াডাঙ্গা সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

আপলোড তারিখঃ 2019-08-18 ইং
চুয়াডাঙ্গা সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাঈদ আটক হয়েছেন। গতকাল শনিবার রাত আটটার দিকে ইমার্জেন্সি রোড থেকে সাঈদকে আটক করে পুলিশ। পরে তাঁকে সদর থানায় সোপর্দ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর ফাঁড়ির টিএসআই ওহিদুল ইসলাম ফোর্সসহ পৌর এলাকার ইমার্জেন্সি রোডে অভিযান চালান। এ সময় মুক্তিপাড়ার আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে সাঈদ হোসেনকে (২৫) আটক করা হয়। তিনি একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। সাঈদ একটি চুরি মামলারও ওয়ারেন্টভুক্ত আসামি। পরে তাঁকে সদর থানায় সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)