বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝুলন্ত লাশ উদ্ধার, ধুম্রজাল

  • আপলোড তারিখঃ ১৫-০৮-২০১৯ ইং
ঝুলন্ত লাশ উদ্ধার, ধুম্রজাল
মুজিবনগরে নিখোঁজের তিন দিন পর বৃদ্ধের মুজিবনগর অফিস: মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে নিখোঁজের তিন দিন পর ইজাত আলী (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ইজাত আলী ওই গ্রামের কাল্টাপাড়ার মৃত রিয়াজউদ্দিনের ছেলে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তবে এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে তৈরি হয়েছে ধু¤্রজাল। বাগোয়ান ইউনিয়ন পরিষদের সদস্য আনন্দবাস গ্রামের আনোয়ার হোসেন বলেন, ঈদুল আজহার নামাজের পর থেকে ইজাত আলী নিখোঁজ হন। গতকাল বুধবার সকালে তাঁর নিজ বসবাসের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে তারই আরেকটি ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ মুহূর্তে এটি হত্যা না আত্মহত্যা তা বলা যাচ্ছে না। তিনি আরও বলেন, বিপত্মীক ইজাত আলী তাঁর ছোট ছেলে আলীবুদ্দিনের কাছে থাকতেন। ছোট ছেলে আলীবুদ্দিন জানান, আনন্দবাস গ্রামের ঈদগাহে নামাজ পড়ার পর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। তাঁর ধারণা ছিল প্রায় এক কিলোমিটার দূরে তাঁর পিতা বড় ছেলে বসির উদ্দিনের বাড়িতে আছেন। কিন্তু গতকাল সকালে এলাকাবাসী বৃদ্ধ পিতাকে তাঁর নিজের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন।মুজিবনগর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের ময়ন্ততদন্ত শেষে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় অস্বচ্ছল ৬ বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সহায়তার চেক প্রদান