বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জননেত্রী শেখ হাসিনা পরিষদের নবগঠিত গাংনী উপজেলা কমিটিকে ফুলেল শুভেচ্ছা

  • আপলোড তারিখঃ ১০-০৮-২০১৯ ইং
জননেত্রী শেখ হাসিনা পরিষদের নবগঠিত গাংনী উপজেলা কমিটিকে ফুলেল শুভেচ্ছা
গাংনী অফিস: জননেত্রী শেখ হাসিনা পরিষদের নবগঠিত গাংনী উপজেলা কমিটির সভাপতি মুনেম শাহরিয়ার তুরিন ও সাধারণ সম্পাদক অপুচন্দ্র বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কাজিপুর ইউনিয়ন কমিটি। গতকাল শুক্রবার দুপুরে গাংনী হাসপাতাল বাজার চত্বরের দলীয় কার্যালয়ের পাশে এ শুভেচ্ছা জানানো হয়। কাজিপুর ইউপির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত আলীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. লাভলী খাতুন, জননেত্রী শেখ হাসিনা পরিষদ গাংনী উপজেলা শাখার সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম বাদশা, দপ্তর সম্পাদক সবুজ আহমেদ প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় উপার্জনের শেষ সম্বল পাখিভ্যান চুরি