মেহেরপুরের নবাগত পুলিশ সুপারকে শুভেচ্ছা
- আপলোড তারিখঃ
০৮-০৮-২০১৯
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার এস এম মুরাদ আলীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মাসিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভার শুরুতে জেলা প্রশাসক মো. আতাউল গনি পুলিশ সুপার এস এম মুরাদ আলীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীন, অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তৌফিকুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, গাংনী উপজেলার নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, মুজিবনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা উসমান গনী প্রমুখ উপস্থিত ছিলেন।
একই দিন মেহেরপুরের নবাগত পুলিশ সুপার এস এম মুরাদ আলীকে মেহেরপুর পৌরসভার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে পৌরসভার কাউন্সিলররা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, জাফর ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।
এ দিকে মেহেরপুরের নবাগত পুলিশ সুপার এস এম মুরাদ আলীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। গতকাল বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুলের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন। ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাতের সময় মেহেরপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন নবাগত পুলিশ সুপার এস এম মুরাদ আলী।
কমেন্ট বক্স