ঝিনাইদহে আকিজ কোম্পানির নকল স্পিড জব্দ
- আপলোড তারিখঃ
০৮-০৮-২০১৯
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ শহরের গীতাঞ্জলী সড়কের একটি গুদামে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকার নকল পণ্য উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির ব্র্যান্ডের বেনটেন স্পিড ও ফাস্ট স্পিডের ৫০ হাজার টাকার নকল কোমলপানীয় জব্দ করা হয়। প্রতারক ব্যবসায়ী আনিছুরকে জরিমানা করা হয় এক লাখ টাকা। অভিযোগ উঠেছে, মেসার্স রহমান ব্রাদার্সের মালিক গীতাঞ্জলী সড়কের ব্যবসায়ী আনিছুর রহমান দীর্ঘদিন ধরেই আকিজ কোম্পানির ব্র্যান্ডের নকল স্পিড বাজারজাত করে আসছিলেন। গত মঙ্গলবার মধ্যরাতে খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল আনিছুর রহমানের গুদামে অভিযান চালায়। এ সময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ সুপার মো. হাসানুজ্জামান উপস্থিত ছিলেন। অভিযানকালে আনিছের গুদামে ৫০ হাজার টাকার নকল স্পিডের মজুত ধরা পড়ে। নড়াইল জেলার কালিয়া এলাকায় এসব নকল স্পিড তৈরি করা হয় বলে বিষয়টি জানাজানি হয়ে পড়ে। পরে উদ্ধার হওয়া নকল স্পিড রাস্তার ওপর ফেলে ধ্বংস করা হয়।
কমেন্ট বক্স