বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাসপাতাল আঙ্গিনায় ঝোপঝাড়, এমপি খোকনের ক্ষোভ

  • আপলোড তারিখঃ ০৭-০৮-২০১৯ ইং
হাসপাতাল আঙ্গিনায় ঝোপঝাড়, এমপি খোকনের ক্ষোভ
গাংনী আিফস: মেহেরপুর গাংনীতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে হাসপাতালে গেলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। গতকাল মঙ্গলবার সকালে গাংনী হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের সাথে সাক্ষাৎ করেন ও তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। পরিদর্শনকালে হাসপাতাল আঙিনায় ঝোপঝাড় ও হাসপাতাল অপরিচ্ছন্ন দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন এমপি সাহিদুজ্জামান খোকন। তিনি হাসপাতালের আঙিনা ও হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ সময় মেহেরপুর-২ আসনের সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমান, গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম, গাংনী থানার ওসি ওবাইদুর রহমান, জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম, বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান কমল, এমপির একান্ত সহকারী আবু সুফিয়ান প্রমুখ। এ ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন