বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে ডেঙ্গু প্রতিরোধে ইমামদের সঙ্গে মতবিনিময়

  • আপলোড তারিখঃ ০৭-০৮-২০১৯ ইং
মুজিবনগরে ডেঙ্গু প্রতিরোধে ইমামদের সঙ্গে মতবিনিময়
মুজিবনগর অফিস: মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে মসজিদের ইমামদের সঙ্গে স্বাস্থ্যসচেতনতাবিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনয়াতনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উসমান গনির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মুজিবনগর থানার বারপ্রাপ্ত (ওসি) আ. হাশেম, উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজওয়ান আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল প্রমুখ। মতবিনিময় সভায় শুক্রবার জুমার খুতবার আগে ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্যসচেতনতার বিষয়ে আলোচনা করার জন্য ইমামদের অনুরোধ জানানো হয়। এ সময় মুজিবনগর উপজেলার সব মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান