বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কৃষকদের হয়রানি দূর করতে গাংনীতে আরও দুটি শাখা হবে

  • আপলোড তারিখঃ ০৭-০৮-২০১৯ ইং
কৃষকদের হয়রানি দূর করতে গাংনীতে আরও দুটি শাখা হবে
মেহেরপুর গাংনীর বামুন্দিতে কৃষি ব্যাংকের নতুন শাখা উদ্বোধনকালে এমপি খোকন গাংনী অফিস: মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেছেন, ‘কৃষি প্রধান দেশ বাংলাদেশ। আর কৃষি নির্ভর জেলা মেহেরপুর। এই জেলায় কৃষি ব্যাংকের আরও কয়েকটি শাখা খোলা হবে। বিশেষ করে গাংনীতে কৃষকদের হয়রানি বন্ধে আমি কাজ করছি। খুব দ্রুত গাংনী উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নে ও ধানখোলা ইউনিয়নে আরও দুটি শাখা উদ্বোধন হবে ইনশা আল্লাহ।’ গতকাল মঙ্গলবার দুপুরে গাংনীর বামুন্দিতে কৃষি ব্যাংকের ১০৩৮তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে কুষ্টিয়া আঞ্চলিক ব্যবস্থাপক মোক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, গাংনী থানার ওসি ওবাইদুর রহমান, বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন প্রধানিয়া ও গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, নতুন শাখার ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান