বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চিহ্নিত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন

  • আপলোড তারিখঃ ০৫-০৮-২০১৯ ইং
চিহ্নিত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন
চুয়াডাঙ্গায় ছাত্রলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সভায় সভাপতি অনিক জোয়ার্দ্দার চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সহসভাপতি সোয়েব রিগান, সরকারি কলেজ ছাত্রলীগের নেতা বিপুল, সদর থানা ছাত্রলীগের কর্মী মিরাজ ও বশিরের ওপর চিহ্নিত সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় আসামিদের আগাম জামিন ও অন্য মামলায় এজাহারভুক্ত সব আসামিদের গ্রেপ্তার না করায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। গতকাল রোববার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজের ছাত্রলীগ টেন্টের বকুল তলায় এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রধান অতিথির বক্তব্যে অনিক জোয়ার্দ্দার বলেন, ‘আমরা আইন ও প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল। তাই এখন পর্যন্ত আমরা চেয়ে আছি, পুলিশ ভাইয়েরা কী করেন। কারণ আমাদের নেতা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেছেন, শান্ত থাকতে, ধৈর্য ধরতে। তার মানে এই না, আমরা সন্ত্রাসীদের একের পর এক হামলায় চুপ করে থাকব। অতিদ্রুত চিহ্নিত সব আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন। আসামিদের বিরুদ্ধে আগেও হত্যাচেষ্টা মামলাসহ বিভিন্ন মামলা আছে, তাদের আইনের আওতায় এনে বিচার করুন। নইলে কিন্তু আমরা চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সব ইউনিটের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মাঠে নামতে বাধ্য হব। তখন চুয়াডাঙ্গা অশান্ত হলে তার দায়ভার কিন্তু আপনাদেরকে নেওয়া লাগবে।’ চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের নেতা শাকিল আহম্মেদ জিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি মেহেদী হাসান হিমেল মল্লিকের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. সাহাবুল হোসেন, সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহসম্পাদক বাপ্পি, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, সাবেক স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ ও পৌর ছাত্রলীগের নেতা তানভির আহম্মেদ সোহেল। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ওয়াসি হাসান রাজিব, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগের নেতা রেদওয়ান আহম্মেদ রানা, রেজুয়ান, মসনাত, আল মোমিন, জান্নাত, টোকন, উজ্জল, কলেজ ছাত্রলীগের নেতা মিঠুন, স্বাধীন, সোয়েব পাভেল, রিমন, সোহাগ, আকাশ, রিমন, সারাফাত, নুমান, অভি, মেশা, মেরাজ, আফরিজ, নাকিব, বাবুলাল, সাব্বির, রাজু, নাঈম, সুমন, হারুন, আরেফিন, আলম, মুনতাজ, মিন্টু, তানজিল, বাধনসহ চুয়াডাঙ্গা সরকারি কলেজ, পৌর ও সদর থানা ছাত্রলীগের নেতা-কর্মীরা। (প্রেস বিজ্ঞপ্তি)


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান