সাংবাদিকসহ সুধীজনদের সঙ্গে নবাগত নির্বাহী কর্মকর্তা উসমান গনীর মতবিনিময় মুজিবনগরকে দুর্নীতিমুক্ত একটি উপজেলা হিসেবে গড়ে তুলব মুজিবনগর অফিস: মুজিবনগরে সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উসমান গনী। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউএনও উসমান গনী দুর্নীতি, সামাজিক উন্নয়ন ও শিক্ষার মান নিশ্চিতকরণের বিষয় উল্লেখ করে বলেন, ‘ঐতিহাসিক মুজিবনগরে নির্বাহী কর্মকর্তা হিসেবে আসতে পেরে আমি ধন্য। আমি যত দিন এ উপজেলায় থাকব, চেষ্টা করব এ উপজেলাকে দুর্নীতিমুক্ত একটি উপজেলা হিসেবে গড়ে তুলতে।’ এ সময় সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনীতিবিদসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি। তিনি বলেন, ‘বাংলাদেশে বর্তমানে শিক্ষার হার বেশি। সব শিক্ষার্থী জিপিএ-৫, গোল্ডেন এ প্লাস পাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, অধিকাংশ শিক্ষার্থীরা পাচ্ছেও। কিন্তু তারা সুশিক্ষায় শিক্ষিত হতে পারছে না। তাই আমরা চেষ্টা করব শিক্ষার মান উন্নয়ন করার’। তিনি আরও বলেন, ‘আমি ইভটিজিংয়ের বিষয় নিয়ে খুব তৎপর। এর আগে আমি যেখানে দায়িত্ব পালন করে এসেছি, সেখান থেকে ইভটিজিং নির্মূল করেছি। আমি চাই, মুজিবনগর থেকেও পুরোপুরিভাবে ইভটিজিং নির্মূল করতে। ইভটিজিং করলে আমার কাছে কোনো ছাড় নেই।’ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান খান, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেনসহ সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুধীজনেরা।
- আপলোড তারিখঃ
০৫-০৮-২০১৯
ইং
সাংবাদিকসহ সুধীজনদের সঙ্গে নবাগত নির্বাহী কর্মকর্তা উসমান গনীর মতবিনিময়
মুজিবনগর অফিস:
মুজিবনগরে সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উসমান গনী। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও উসমান গনী দুর্নীতি, সামাজিক উন্নয়ন ও শিক্ষার মান নিশ্চিতকরণের বিষয় উল্লেখ করে বলেন, ‘ঐতিহাসিক মুজিবনগরে নির্বাহী কর্মকর্তা হিসেবে আসতে পেরে আমি ধন্য। আমি যত দিন এ উপজেলায় থাকব, চেষ্টা করব এ উপজেলাকে দুর্নীতিমুক্ত একটি উপজেলা হিসেবে গড়ে তুলতে।’ এ সময় সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনীতিবিদসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি। তিনি বলেন, ‘বাংলাদেশে বর্তমানে শিক্ষার হার বেশি। সব শিক্ষার্থী জিপিএ-৫, গোল্ডেন এ প্লাস পাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, অধিকাংশ শিক্ষার্থীরা পাচ্ছেও। কিন্তু তারা সুশিক্ষায় শিক্ষিত হতে পারছে না। তাই আমরা চেষ্টা করব শিক্ষার মান উন্নয়ন করার’। তিনি আরও বলেন, ‘আমি ইভটিজিংয়ের বিষয় নিয়ে খুব তৎপর। এর আগে আমি যেখানে দায়িত্ব পালন করে এসেছি, সেখান থেকে ইভটিজিং নির্মূল করেছি। আমি চাই, মুজিবনগর থেকেও পুরোপুরিভাবে ইভটিজিং নির্মূল করতে। ইভটিজিং করলে আমার কাছে কোনো ছাড় নেই।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান খান, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেনসহ সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুধীজনেরা।
কমেন্ট বক্স