শিক্ষার গুণগত মান বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ
- আপলোড তারিখঃ
০৪-০৮-২০১৯
ইং
বারাদির মোমিনপুর বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
বাবু/হামিদুল:
মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় বারাদি বিএডিসি খামার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন ও মেহেরপুর জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার।
এ সময় উপস্থিত ছিলেন বারাদি বিএডিসির উপপরিচালক হাফিজুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আয়ুব আলী, সহকারী শিক্ষক মুছা করিম, ইউনুচ আলী, কামাল হোসেন, সুমন রেজা, গোলাম কিবরিয়া, সিদ্দিকুর রহমান, নাছিমা খাতুন, অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজ উদ্দীনসহ অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম।
কমেন্ট বক্স