বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সঠিকভাবে দায়িত্ব পালন করায় পাঁচ যুবক পুরস্কৃত

  • আপলোড তারিখঃ ০৩-০৮-২০১৯ ইং
সঠিকভাবে দায়িত্ব পালন করায় পাঁচ যুবক পুরস্কৃত
দর্শনা যুবসমাজের উদ্যোগে জনসচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দর্শনা অফিস: দর্শনা পৌর এলাকার শ্যামপুর যুবসমাজের উদ্যোগে মশার প্রজনন ক্ষেত্র নিধন, জনসচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল নয়টায় শ্যামপুর জোড়া বটতলা থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি বের করেন শতাধিক যুবক। র‌্যালি শেষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি হানিফ মল্লিক, যুবলীগের নেতা শাহজাহান মোল্লা, দর্শনা প্রেসক্লাবের সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ মল্লিক, দর্শনা কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক প্রভাত আলম, মুক্তার হোসেন সাপু, তরিকুল ইসলাম, ইসমাইল হোসেন বাবু, সেফার্স, বাপ্পি, ফারুকসহ শতাধিক যুবক। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের পর অধিক পরিশ্রম ও কাজের দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য পাঁচজন যুবককে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন সাজিবুল ইসলাম মিলন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান