চেয়ারম্যান ও ইউএনওকে সংবর্ধনা প্রদান
- আপলোড তারিখঃ
০২-০৮-২০১৯
ইং
আলমডাঙ্গা সরকারি কলেজে নানা বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা সরকারি কলেজে শিক্ষার মান উন্নয়নে করণীয় শীর্ষকসহ নানা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. লিটন আলীকে সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্টিত হয়। সভায় নির্বাহী অফিসার মো. লিটন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। তিনি বলেন, ‘শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না, তোমাদের লেখাপড়া করতে হবে, শুধু পুথিগত বিদ্যায় শিক্ষিত হয়ে লাভ নেই, সব বিষয়ে জ্ঞানার্জন করতে হবে। তোমাদের মোবাইল নিয়ে কলেজে আসা বন্ধ করতে হবে।’ এ সময় তিনি উপজেলা পরিষদ তহবিল থেকে কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য বাথরুম নির্মাণে আর্থিক সহায়তার আশ্বাস দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হামিদুল ইসলাম আজম। প্রভাষক তাপস রশিদের উপস্থাপনায় আরও বক্তব্য দেন সহকারী অধ্যাপক মহিতুর রহমান, সহকারী অধ্যাপক মামুনুর রশিদ, মোনায়েম হোসেন, শেখ শফিউজ্জামান, আলম হোসেন, বাছের আলী, ইকবাল হোসেন, আনোয়ারুজ্জামান, ড. মাহবুবুর রহমান, আব্দুল ওয়াদুদ প্রমুখ।
সভা শেষে কলেজের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যানকে ক্রেস্ট তুলে দেন মামুনর রশিদ, উপজেলা নির্বাহী অফিসারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার এবং শিক্ষা অফিসারকে ক্রেস্ট তুলে দেন তাপস রশিদ ও শেখ শফিউজ্জামান।
কমেন্ট বক্স