মুজিবনগরে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
- আপলোড তারিখঃ
৩১-০৭-২০১৯
ইং
মুজিবনগর অফিস:
মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালনে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদের চত্বর থেকে একটি র্যালি বের হয়। বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেনের নেতৃত্বে র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়ন ভূমি সহকারী মহিদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব সালমা পারভীন, ইউপি সদস্য সোহরাব হোসেন, কাজী কোমর উদ্দীন, শংকর বিশ্বাস, দিলীপ মল্লিক, আনারুল ইসলাম, রহিত ম-ল, জাকির হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য নারগীস খাতুন, জেসমিন আক্তার মুক্তা, শাহিনুর খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। র্যালি ও আলোচনা সভা শেষে ইউনিয়ন পরিষদের চত্বরে মশক নিধনের জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
কমেন্ট বক্স