মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চার দফা দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর কাছে বিডিএমএ-এর স্মারকলিপি পেশ

  • আপলোড তারিখঃ ৩০-০৭-২০১৯ ইং
চার দফা দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর কাছে বিডিএমএ-এর স্মারকলিপি পেশ
নিজস্ব প্রতিবেদ: চুয়াডাঙ্গায় চার দফা দাবিতে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টরা। গত রোববার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কার্যালয়ে যেয়ে সিবিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর বরাবর এ স্মারকলিপি প্রদান করে তারা। পরে তারা সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে পদযাত্রা করে প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করে। তাদের দাবিগুলো হলো কমিউনিটি ক্লিনিকে ম্যাটস হতে পাস করা ডিপ্লোমা চিকিৎসকদের পদায়ন, বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-৭৮) মোতাবেক ম্যাটস শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অধিকার দান, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন ও ম্যাটস শিক্ষার্থীদের ইন্টার্নি ভাতা প্রদান। মানববন্ধনে ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনরর সভাপতি রবিউল ও সাধারণ সম্পাদক তানজিম হোসেন আবিরসহ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টরা উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএ) চুয়াডাঙ্গা জেলা শাখা।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান